সানি রায়,জলপাইগুরি,সময় কলকাতাঃআজ বিশ্ব মাতৃদিবস।মায়ের সম্মানের প্রতি আনুগত্য প্রকাশের জন্য বছরের একটি বিশেষ দিন হল আজ।মা, যেখানে সব চিন্তার সমাপ্তি।যার সঙ্গে জড়িয়ে আছে নাড়ির টান। মা’ শব্দের আয়তন যতই ছোট হোক, তার ব্যাপ্তি বিশাল।পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দিয়ে থাকতে পারে তিনি হলেন একমাত্র মা।

রবিবার আন্তর্জাতিক মাতৃদিবসের প্রাক্কালে মায়ের সেই মহিমাই ফুটে উঠল ধূপগুড়ির প্রাইমারি স্কুলে।শনিবার মাতৃপুজোর আয়োজন করা হল সেখানে।এদিন স্কুলের কচিকাঁচারা মায়ের পা ধুয়ে দিয়ে দেবীরূপে পুজো করল তাঁদের।আর অভিনব সেই ফ্রেম ধরে রাখলেন আশপাশের লোকজন।ধূপগুড়ির বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল থেকেই এই মাতৃপুজোর আয়োজন করা হয়েছিল।অভিনব এই উদ্যোগের নেপথ্যে ছিলেন স্কুলেরই প্রধান শিক্ষক জয় বসাক।

এদিন স্কুলের ছাত্রছাত্রীরা সকলে লাইন দিয়ে তাঁদের মায়েদের পায়ে জল দিয়ে ধুয়ে দেয় মাতৃচরণ।এরপর কচিকাঁচারা সকলে তাঁদের মা ও বাবার প্রতি দায়িত্বশীল হবে বলে শপথ গ্রহণও করে।মায়ের মুখে পায়েসও তুলে দেয় তারা। ধূপগুড়ির প্রাইমারি স্কুলের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ,অভিভাবক থেকে শুরু করে স্কুলের বাকি শিক্ষকরা।

এ বিষয়ে বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,’ ইন্দোনেশিয়ার একটি পত্রিকায় পড়েছিলাম মাতৃপুজো উৎসব সম্মন্ধে।সেখানে কোথাও বৃদ্ধাশ্রম নেই জানার পরেই আমি অনুপ্রাণিত হয়ে নিজের স্কুলের জন্য এই উদ্যোগ নিই।এই বিষয়ে আমি অভিভাবক এবং আমার সহকর্মীদের সাথে আলোচনাও করি।তাদের সম্পূর্ণ সহযোগিতায় এই অনুষ্ঠানটি পালন করা হয়।পাশাপাশি তিনি বলেন,’শুধু পড়াশোনা শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়াটাই স্কুলের একমাত্র প্রাধান্য নয়।পাশাপাশি বাচ্চাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে এবং তাঁদের সমাজের প্রতি দায়বদ্ধ করে তুলতে এমন অনুষ্ঠানের কথা চিন্তা ভাবনা করা হয়েছিল।‘


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?