সায়ন মোদক , নদীয়া , সময় কলকাতা ডেস্ক: বিবাহ বহির্ভূত সন্দেহের জের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্রকরে নদীয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে নিহত গৃহবধূর নাম অলকা দাস (২৭)।

বছর ছয়েক আগে আসামের অলকা দাসের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় পায়রাডাঙ্গার সঞ্জিত দাসের। তাদের দু’বছরের একটি পুত্র সন্তান রয়েছে।অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া অশান্তি লেগে থাকত। এই নিয়ে বেশ কয়েকবার পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে নালিশও জানিয়েছেন উভয় পক্ষ।

অভিযোগ, অধিকাংশ সময় ওই গৃহবধূ মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকতেন। এরপর শুক্রবার গভীর রাতে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।অভিযোগ এরপরেই এলোপাতাড়ি কোপ মেরে স্ত্রীকে খুন করে স্বামী সঞ্জিত দাস । শব্দ শুনে ছুটে আসে পরিবারের সদস্যরা। দরজা খুলে দেখা যায় রক্তাত অবস্থায় মাটিতে পড়ে আছে স্ত্রী অলকা দাস। থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী