সময় কলকাতা ডেস্ক: ফের পরিবর্তন হচ্ছে বঙ্গের আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। এবার উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হওয়ায় বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গে পরিবর্তন হবে তাপমাত্রা।

শুক্রবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ।দেখা দেবেন সূর্যদেবও। ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।সঙ্গে বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৫° সেলসিয়াস এবং ৩০° সেলসিয়াস।
পূর্বাভাস অনুযায়ী, ক্রমাগত শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে অশনি। তবে এবার অশনির যমজ ঘূর্ণিঝড় আসছে করিম। যা টাইপ টু হারিকেনে পরিণত হয়ে দক্ষিন ভারত মহাসাগরে অবস্থান করছে।যদিও করিমের ব্যাপারে এখনও কিছুই স্পষ্ট করে জানান নি আবহবিদরা।

১৪ তারিখ থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আবার অস্বস্তিকর গরমের কবলে দক্ষিণবঙ্গ। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। শুক্রবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিজাবাদ, নদিয়া জেলায় ১৪ মে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!