Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্কঃ ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতা। কলকাতায় ক্রমশ বাড়ছে আর্দ্রতা। বাড়বে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির পরিমাণ । শুক্রবার ও শনিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। হতে পারে মাঝারি বৃষ্টিও। আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও। পাশাপাশি, প্রায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ৩৭° সেলসিয়াস এবং ২৯° সেলসিয়াস।

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। শনিবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারে চলবে ভারী বৃষ্টি। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি । একই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আপাতত রাজ্যজুড়ে তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।

 

 

About Post Author