Home » অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় বঙ্গতনয়ার

অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় বঙ্গতনয়ার

সময় কলকাতা ডেস্ক : কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ের নজির গড়লেন বঙ্গতনয়া। হুগলি চন্দননগরের বাসিন্দা পিয়ালি বসাকের এই কৃতিত্বে খুশি হুগলির বাসিন্দারা। পিয়ালির এই জয়ে উচ্ছ্বসিত পর্বত আরোহীরা। এভারেস্ট জয়ের খবর আসতেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই পর্বতারোহী।

ছোটো থেকে পাহাড় জয়ের স্বপ্ন দেখতেন পিয়ালি। কিন্তু বাধা হয়ে দাড়িয়েছিল আর্থিক অনটন। কিন্তু এবারের এভারেস্ট জয়ে কার্যত সেই বাধাই অতিক্রম করলেন পিয়ালি। যিনি পেশায় একজন শিক্ষিকা। সম্প্রতি ৮১৬৭ মিটার উচ্চতাবিশিষ্ট ধৌলাগিরি শৃঙ্গটি জয় করেন পিয়ালি। এবার সেই তালিকায় উঠে এলো এভারেস্ট নাম।

রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় স্বপ্নপূরণ হয় পিয়ালির । অক্সিজেন ছাড়াই পিয়ালির এভারেস্ট জয় কার্যত নজির হয়ে থাকবে এভারেস্টের বুকে। আপাতত সামান্য বিশ্রামের পর অক্সিজেন ছাড়াই লোৎসে জয়ের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা পিয়ালির।

‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’-এ মাধ্যমে পথ চলা শুরু পিয়ালির৷ এরপর আর ফিরেও তাকাননি তিনি। ২০১৮ সালে মানাসলু শৃঙ্গে পা রাখার পর ২০২২ পা রাখলেন বিশ্বের অষ্টম আশ্চর্য্য শৃঙ্গ। আর্থিক অনটনকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণও বাস্তবে সম্ভব, তা প্রমাণ করে দেখালেন হুগলির পিয়ালি। সময় কলকাতার পক্ষ থেকে পিয়ালির প্রতি রইল অগাধ শুভেচ্ছা।

About Post Author