Home » নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

সময় কলকাতা ডেস্ক : বিয়ের আসরে ঢুকে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায় । জানা গিয়েছে, নবম শ্রেনীর ওই নাবালিকা পড়ুয়ার সম্প্রতি বিয়ে ঠিক হয় স্থানীয় এক যুবকের সঙ্গে। সেই মতন শুক্রবার বিয়ের তোড়জোর শুরু হয় নাবালিকার পরিবারের তরফে। কিন্তু মাঝপথে নাবালিকার বিয়ে রুখে দেয় প্রশাসন। তবে নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়ার ব্যাপারে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে তার পরিবার।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। নিয়ম মানার বালাই না থাকলেও বিয়ের আয়োজন দেখেও কার্যত অবাক প্রশাসনিক কর্তারা। অবশেষে নাবালিকার বাবা মাকে বুঝিয়েও বিয়ে আটকে দেয় প্রশাসন। ভবিষ্যতে এমন কাজ করলে নাবালিকার অভিভাবককে শাস্তির মুখে পড়তে হবে বলে জানান প্রশাসনিক আধিকারিকেরা।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশমত বেশ কিছু জনমুখি প্রকল্পের উদ্বোধন হয়েছে এই রাজ্যে। যার মধ্যে অন্যতম হল কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রীর মত প্রকল্প। তারপরেও নাবালিকার বিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে এ রাজ্যে। যা রুখতে সদা তৎপর পুলিশ প্রশাসন।

About Post Author