অমলেন্দু মন্দল,বীরভূম,সময় কলকাতাঃ সাতসকালেই অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ রামপুরহাট মুনসুভা মোড়ের কাছে এক যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তারা। এরপরই তাঁর কাছে যেতেই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ্য করেন স্থানীয়রা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছায় দমকলে। খবর পেয়ে দমকল বাহিনীর আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা ওই যুবকের দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহটির ময়না তদন্তের জন্য পাঠান।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ দাস। সে পেশায় একজন গাড়ি চালক। তাঁর বাড়ি রামপুরহাটের ১ নং ওয়ার্ডের শ্রীফলাতে। এদিন পুলিশ মৃত ওই যুবকের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। মৃতের বাবা পরেশ চন্দ্র দাস জানান, ‘শনিবার বিকেলে কাজের জন্য বাড়ি থেকে বেরোয় বিশ্বজিৎ। এরপর অনেক রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। ছেলে পেশায় গাড়ি চালক হওয়ায় প্রায়ই ঘর ফেরে না। তাই রাতে কোন খোঁজ করিনি। বেশির ভাগ দিনই বন্ধুদের বাড়িতে থাকে বিশ্বজিৎ। শনিবারও ভেবেছিলাম হয়ত কোনও বন্ধুর বাড়িতে গিয়েছে। তারই মধ্যে রবিবার সকালে খবর আসে ছেলে মারা গিয়েছে।‘ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যদিও রামপুরহাট থানার পুলিশের অনুমান ১৪ নং জাতীয় সড়কে কোন ট্রাক খুব জোড়ে মৃত যুবকের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। যার জেরে মৃতের বাইক টি চুরমার হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে ঘাতক ট্রাকের তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।সময় কলকাতা: সাতসকালেই অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য রামপুরহাটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ রামপুরহাট মুনসুভা মোড়ের কাছে এক যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তারা। এরপরই তাঁর কাছে যেতেই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন লক্ষ করেন স্থানীয়রা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছায় দমকলে। খবর পেয়ে দমকল বাহিনীর আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা ওই যুবকের দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহটির ময়না তদন্তের জন্য পাঠান।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ দাস। সে পেশায় একজন গাড়ি চালক। তাঁর বাড়ি রামপুরহাটের ১ নং ওয়ার্ডের শ্রীফলাতে। এদিন পুলিশ মৃত ওই যুবকের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। মৃতের বাবা পরেশ চন্দ্র দাস জানান, ‘শনিবার বিকেলে কাজের জন্য বাড়ি থেকে বেরোয় বিশ্বজিৎ। এরপর অনেক রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। ছেলে পেশায় গাড়ি চালক হওয়ায় প্রায়ই ঘর ফেরে না। তাই রাতে কোন খোঁজ করিনি। বেশির ভাগ দিনই বন্ধুদের বাড়িতে থাকে বিশ্বজিৎ। শনিবারও ভেবেছিলাম হয়ত কোনও বন্ধুর বাড়িতে গিয়েছে। তারই মধ্যে রবিবার সকালে খবর আসে ছেলে মারা গিয়েছে।‘ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যদিও রামপুরহাট থানার পুলিশের অনুমান ১৪ নং জাতীয় সড়কে কোন ট্রাক খুব জোড়ে মৃত যুবকের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। যার জেরে মৃতের বাইক টি চুরমার হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে ঘাতক ট্রাকের তল্লাশি চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।

More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন