পাপ্পু সাঁতরা, সিঙ্গুর,হুগলি, সময় কলকাতাঃ গ্রাম বাংলায় ফুটবলে আরো গতি আনতে এবং নতুন নতুন প্রতিভা তুলে আনতে IFA-এর পরিচালনায় ও হুগলী জেলা সিঙ্গুর ক্লাবের সহযোগিতায় সিঙ্গুর ক্লাব ময়দান প্রাঙ্গনে বিগত বছরের মত এ বছরেও সপ্তাহ ব্যাপী এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। উক্ত টুর্নামেন্টের নামকরণ করা হয়েছিলো সিঙ্গুর গোল্ড কাপ ফুটবল।
এই টুর্নামেন্টে হুগলী জেলার মোট ৮ টি ক্লাব অংশ গ্রহণ করে। শুরু হয় গত ১৫ই মে এবং রবিবার সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলি জেলার উত্তরপাড়া নেতাজি ব্রিগেড ও কলকাতার সার্দান সমিতি। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ১-১ থাকার পর টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারের ৫-৪ গোলে কলকাতার সার্দান সমিতিকে হারিয়ে হুগলির উত্তরপাড়া নেতাজি ব্রিগেড জয় লাভ করে।
এদিনের ফাইনাল খেলাকে ঘিরে মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) সভাপতি অজিত ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন ব্যানার্জী,প্রাক্তন ফুটবলার বিদেশ বোস,প্রশান্ত ব্যানার্জী,মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত সহ কলকাতা ময়দানের বিশিষ্ঠ জনেরা। ফাইনাল খেলায় বিশেষ আকর্ষণ ছিলো আতশবাজির প্রদর্শনী ও রণপা নৃত্য প্রদর্শন,যা এদিন দর্শকদের মন জয় করে। তাদের দাবি প্রত্যেক বছরই যেন এইরকম ভাবেই তাদের হুগলিতে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে