সময় কলকাতা ডেস্ক : সাইবার ক্রাইম ও জাতীয় নিরাপত্তার বিষয়ে সমাজকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল ডুয়ার্সের এক স্বেচ্ছাসেবী সংস্থাকে। মঙ্গলবার ওই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে জলপাইগুড়ির মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে এক শিবিরের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের একাধিক পড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যক্ষা নন্দিতা সরকার, এনসিসি অফিসার লেফটেন্যান্ট নিতাই মোহন্ত, মেটেলি থানার আধিকারিক রমেন লস্কর সহ স্বেচ্ছাসেবী সংস্থার অন্যান্য আধিকারিকরা।
এই শিবিরে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ , ডিরেক্টর সুমন চৌধুরী সহ অন্যান্য সদস্যরা । সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ বলেন, সাইবার অপরাধ বিষয়ে ছাত্র ছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে । আগামী দিনে এমন আরো শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি।
মূলত শহর ও শহরাঞ্চল সংলগ্ন এলাকায় এর আগেও সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছে। তাই মালবাজার শহরের বুকে সাইবার ক্রাইমের ব্যাপারে স্থানীয়দের সচেতন করতে স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে কার্যত সাধুবাদ জানিয়েছেন মালবাজার এলাকার বাসিন্দারা।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান