Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: রাজ্যজুড়ে ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। বিকালের দিকে থাকছে ঝোড়ো হাওয়ার দাপট।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বজ্র-বিদ্যুত্‍ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে, হাওড়া , হুগলি, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে।

পূর্বাভাস বলছে, শনিবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সেই সঙ্গে বেশ কিছু এলাকায় বজ্র-বিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস আজ কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

অন্যদিকে, উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্র-বিদ্যুত্‍ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামী বেশ কয়েকদিন আবহাওয়া এই একই রকম থাকবে বলে মনে করছেন আবহবিদরা। আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই রাজ্যজুড়ে।

About Post Author