সময় কলকাতা ডেস্ক : কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছিল সময়ের আগেই রাজ্যে আসতে চলেছে বর্ষা। কিন্তু সে আশায় জল ঢালল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর এর জেরেই বড় রকমের বদল দেখা যাবে রাজ্যের আবহাওয়ায়। শুক্রবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। কলকাতার কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টিও। বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ৩৬° সেলসিয়াস এবং ২৮° সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার উত্তরবঙ্গের এই ৫ জেলায় শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলাতেও হতে পারে হাল্কা বৃষ্টি। পাহাড়ের আবহাওয়াতেও বড়সড় পরিবর্তন হতে চলেছে ।

অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বাড়তে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা । আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!