সময় কলকাতা ডেস্ক : তিনদিন পর মৃত হস্তিশাবককে উদ্ধার করতে সক্ষম হল বনদফতরের কর্মীরা। সোমবার দুপুরে ক্রেন লাগিয়ে মৃত হস্তিশাবককে উদ্ধার করা হল বানারহাট আম বাড়ি চা বাগান এলাকা থেকে । মৃতদেহটিকে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে , শুক্রবার জলপাইগুড়ি জেলার বানারহাটের আমবাড়ি চা বাগান এলাকায় মৃত্যু হয় ওই হস্তিশাবকের । মৃত্যুর পর প্রায় ৭২ ঘন্টা ধরে ওই হস্তি শাবককে আগলে রেখেছিল তার মা সহ হাতির দল। যার কারণে মৃত্যুর পর তিনদিন পেরিয়ে গেলেও মৃত শাবকটিকে উদ্ধার করতে পারছিলেন না বনদফতরের কর্মীরা। অবশেষে সোমবার ক্রেনের সাহায্যে মৃত হস্তি শাবক টিকে উদ্ধার করতে সক্ষম হয় বন দফতরের কর্মীরা ।
বনদফতর সূত্রে জানা গিয়েছে জঙ্গলের মধ্যে হস্তি শাবকটি মারা পড়েছিল। এরপর মা হাতিটি তার মৃত সন্তানকে শুঁড় দিয়ে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যায় । এরপরই মা সহ শাবকটিকে ঘিরে রাখে ১০ থেকে ১৫ টি হাতির সম্মিলিত একটি দল। মৃত্যুর পর বহুক্ষণ পেরিয়ে গেলেও মূলত সেই কারণেই ওই হস্তিশাবকের দেহ উদ্ধারে বিলম্ব হচ্ছিল বনদফতরের। বনবিভাগের এক কর্মী জানান কোন রকম জোর না করে পরিস্থিতির ওপর ২৪ ঘন্টা নজর দাড়ি চালাচ্ছিল স্থানীয় বনদফতর।
অবশেষে সোমবার দুপুরে মৃত শাবকটিকে উদ্ধার করল স্থানীয় বনদফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই শাবকের প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে বলে মত বন দফতরের। মৃত হস্তি শাবক উদ্ধার ৭২ ঘন্টা পরে


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান