সময় কলকাতা ডেস্ক: শুক্রবারই মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।শুক্রবার সকাল ন’টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটেও ফলাফল দেখা যাবে।

শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রায় দুবছর পর ফের প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবে পর্ষদ।করোনার কারণে গত দু’বছর কোন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। স্কুলের মেধা তালিকার ভিত্তিতে মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়েছিল। সে ক্ষেত্রে এবারে কোন জেলা থেকে সবচেয়ে বেশি মেধা তালিকায় স্থান করে নিতে পারবে সে দিকেও বিশেষভাবে নজর থাকবে।
উল্লেখ্য, দীর্ঘ দুই বছর পর বাইশ সালে অফলাইন পরীক্ষা হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন।
সকাল দশটার পর থেকেই ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। ওইদিনই স্কুলগুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান