সময় কলকাতা ডেস্ক : সোমবার আচমকাই নদী থেকে বাড়ির পুকুরে ঢুকে পড়ল কুমির। দক্ষিন ২৪ পরগনার সুন্দরবনের গোসাবার জনপদে একটি বিশালাকার কুমির ঢুকে ছড়ায় চাঞ্চল্য ।

জানা গিয়েছে ,দুর্গাদোয়ানি নদী থেকে কুমিরটি বালি ২ গ্রাম পঞ্চায়েতের বিরাজনগর গ্রামের বিমল মণ্ডলের বাড়ির পুকুরে কুমিরটি ঢুকে পড়ে। সোমবার সন্ধ্যায় স্থানীয় মানুষরা কুমিরটিকে দেখতে পেয়ে বন দফতরকে খবর দিলে দ্রুত সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীরা ঘটনাস্থলে এসে কুমিরটিকে উদ্ধার করে। সেটিকে বর্তমানে সজনেখালিতে নিয়ে যাওয়া হয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে ,শারীরিক সুস্থতা পরীক্ষা করে মঙ্গলবার কুমিরটিকে সুন্দরবনের অভ্যন্তরে নদীতে ছেড়ে দেওয়া হবে।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়