Home » নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পদযাত্রায় কেদারনাথ

নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পদযাত্রায় কেদারনাথ

সময় কলকাতা ডেস্কঃ  কেদারনাথ মন্দির দেশের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি ভারতের উত্তরাখন্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। আর এই কেদারনাথেই যাওয়ার সিদ্ধান্ত নিল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর কাড়োলার দুই যুবক। প্রায় ১৯০০ কিলোমিটার পায়ে হেটে কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নিলেন সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডল। তাঁদের লক্ষ্য নেশা মুক্ত সমাজ গড়ার।

“আত্মহত্যা কোন সমস্যার সমাধান নয়” এই বার্তা নিয়ে সাইকেলে দেশের ২৪ রাজ্য ঘুরে এক মাস আগেই বাড়ি ফিরেছেন গাইঘাটার গুটড়ির যুবক সঞ্জয় বিশ্বাস। তাঁর দেখানো পথেই নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা দিতেই সোমবার সকালে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিয়ে হাটা শুরু করেছেন তাঁরা। সমাজে যেভাবে নেশার বাড়বাড়ন্ত গিলে খাচ্ছে সমাজকে, সেই সাবধানী বার্তা দেওয়া ছাড়াও, শরীরের জোরের থেকেও মনের জোরে এই উদ্যোগ বলে জানান সৌগত বিশ্বাস।

যাত্রা শুরু থেকেই তাদের পাশে ছিলেন সৌগত বিশ্বাসের মা শুক্লা বিশ্বাস। প্রথমবার তাদের এমন উদ্যোগ। ছেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুক্লা দেবী। সাইকেলে দেশের ২৪ টি রাজ্য ঘুরে আসা সঞ্জয় বিশ্বাস জানান, ওরা দুঃসাহসিক উদ্যোগ নিয়েছে। ওদের জন্য শুভেচ্ছা রইল বলেও জানান তিনি।
গৌরীকুন্ড থেকে কেদারনাথ প্রায় ১৭ কিলোমিটার এই পথ হাঁটতেই কালঘাম ছুটে যায় যাত্রীদের। সেখানে এই দুই যুবক উত্তর ২৪ পরগনা থেকে হেঁটে পৌঁছবেন কেদারনাথে। বাঙালির পায়ে যে সর্ষে আছে তা এই যাত্রাই প্রমান করে।

About Post Author