সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : অনুপ্রবেশকারী বা অভিবাসীদের জন্য কড়া নীতি লাগু। ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি লাগু হতেই মালদায় ও মুর্শিদাবাদে করে রাখা আটক রাখা হল হোল্ডিং সেন্টারে ( Holding Centre)। মালদায় ৯জন এবং মুর্শিদাবাদের লাল গোলায় কার্যত বন্দি হল ৩ বাংলাদেশি। মালদায় তিনজন মহিলা ও নাবালকদের ধরে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। উল্লেখ্য,বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছিল নবান্ন। জানানো হয়েছিল ‘হোল্ডিং সেন্টার’-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে এবং অতীতে বন্দি ছিলেন অথবা যাঁদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাঁদেরও রাখা হবে হোল্ডিং সেন্টারে। তৃণমূল দলের পক্ষ থেকে এই হোল্ডিং সেন্টারের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কুনাল ঘোষ ও বাবুল সুপ্রিয় পৃথক পৃথকভাবে জানতে চেয়েছেন যাদের পাঠক করা হচ্ছে তাদের হেনস্থা করা হচ্ছে না তো?
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে