Home » এবার খুব সহজেই কনফার্ম সিট! কিভাবে করবেন বুকিং দেখে নিন

এবার খুব সহজেই কনফার্ম সিট! কিভাবে করবেন বুকিং দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: এবার যাত্রীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে রেল। দূরপাল্লার ট্রেনে করে কোথাও যেতে গেলে প্রায়ই সিট কনফার্ম না হওয়ার কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এই সমস্যা থেকে যাত্রীদের মুক্তি দিতে তৎকাল টিকিটের জন্য একটি নতুন অ্যাপ চালু করেছে রেল। যে অ্যাপটি শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইটে পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে, কোন অতিরিক্ত টাকা খরচ না করেই আপনি আপনার বাড়িতে বসেই কিছুক্ষণের মধ্যে তৎকাল টিকিট বুক করতে পারবেন। এই অ্যাপ এর সুবিধা পেতে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে রাখতে পারেন আপনি ও।

দেখে নিন কি কি সুবিধা মিলবে এই অ্যাপেঃ

• রেলের চালু করা এই অ্যাপে, ট্রেনের জন্য তৎকাল কোটার অধীনে উপলব্ধ সিট সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
• এখানে বিভিন্ন ট্রেনের নম্বরের মাধ্যমে খুব সহজেই খালি সিটগুলিকেও খুঁজে নেওয়া যাবে।
• এই অ্যাপের সাহায্যে ঘরে বসেই সংশ্লিষ্ট রুটে চলা সমস্ত ট্রেনের অবশিষ্ট তৎকাল টিকিট সম্পর্কেও সহজেই জেনে নেওয়া যাবে।
• টিকিট বুকিংয়ের জন্য একটি মাস্টার লিস্ট পেয়ে যাবেন এই অ্যাপে। সেক্ষেত্রে খুব কম সময়ই টিকিট বুকিং করে ফেলতে পারবেন আপনি।

সুতরাং এখন আপনার হাতের মুঠোয় দূরপাল্লার ট্রেনের সমস্ত খবরাখবর। এখন থেকেই পুজোর প্ল্যান ঠিক করে ফেলুন দূরপাল্লার ট্রেনে চড়ে কোথায় যেতে চান, আর তিন মাস আগে থেকেই বুক করে ফেলুন গন্তব্যের।

About Post Author