Home » হ্যাপি বার্থ ডে টু ‘‘মেসিডোনা”

হ্যাপি বার্থ ডে টু ‘‘মেসিডোনা”

 

সময় কলকাতা ডেস্কঃতাঁর সঙ্গে যেন জন্মগত মিল। ইশ্বর তাঁদের পৃথিবীতে পাঠিয়েছেন একে অপরের পরিপূরক করে। এমন মিল না হলে বিশ্ব ক্রীড়া মাধ্যম  কেন তাঁকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করে  ‘‘মেসিডোনা’’ উপাধিতে ভূষিত করবে! তার কারনও অবশ্য অনেক। ২১ বছর আগে মেক্সিকো বিশ্বকাপে ম্যারাডোনার মত মেসিও প্রায় ৬২ মিটার দূর থেকে  গোল রক্ষকসহ ছয় জনকে কাটিয়ে একই জায়গা থেকে গোল করেছিলেন এবং কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়েছিলেন, যেমনটা করেছিলেন ম্যারাডোনা।

সেই ‘‘মেসিডোনা’’-র ওরফে  লিওনেল আন্দ্রেস মেসির আজ ৩৫ তম জন্মদিন। আজকের দিনেই আর্জেন্তিনায় জন্ম হয়েছিল এই কিবংবদন্তী ফুটবলারের। যার পায়ের যাদুতে এখন মেতে ওঠে আট থেকে আশি। 

মধ্য আর্জেন্টিনায় জন্ম মেসির এবং বেড়ে ওঠা।  ছোট বেলায় গ্রোথ হরমোন  সংক্রান্ত এক জটিল রোগে আক্রান্ত হন। কিন্তু সেইসময় প্রতি মাসে ৯০০ ডলার খরচে চিকিৎসা করানো মেসির বাবা-মায়ের পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠে। এমনকি সেইসময় আর্জেন্টিনার কোন ক্লাবের পক্ষেও তাঁর চিকিৎসার খরচ বহন করা সম্ভব ছিল না। কিন্তু সেই সময় লিওনেল-এর ফুটবল প্রতিভা দেখে এগিয়ে আসে বার্সেলোনা। তারা মেসির চিকিৎসার খরচ বহনের দায়িত্ব নেয়।আর তখনই ১৩ বছর বয়সে মেসি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং স্পেনে পাড়ি জমান। শুরু হয় মেসির সঠিক চিকিৎসা।আর তারপরেই ১৭ বছর বয়সেই শুরু হয় মেসির পায়ের জাদু। তার পায়ের জাদুতে মুগ্ধ বার্সেলোনা কর্তারা। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সের ফুটবলার ছিলেন মেসি।

লিওনেল মেসি একজন আর্জেন্টাইন পেশাদার  ফুটবল খেলোয়াড় হিসাবে যিনি ফরাসী পেশাদার লিগের শীর্ষস্তর লীগ ১ এর ক্লাব পারি সাঁ জেরমাঁ এবং দেশের হয়ে একজন আক্রমণ ভাগের  খেলোয়াড় হিসেবে খেলেন মেসি । তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিওনেল মেসি টানা চারবারসহ মোট সাতবার ব্যালন ডি অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর পাশাপাশি তিনি সর্বোচ্চ ছ’বার গোল্ডেন বুট জয়েরও কৃতিত্ব অর্জন করেছেন। তাঁর পেশাদার ফুটবল জীবনের পুরোটাই কেটেছে বার্সেলোনায়। যেখানে তিনি ১০টি  লা লিগা, ৪টি ঊয়েফা চ্যাম্পিয়ন্স লীগ এবং ৬টি কোপা দেল রে সহ মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা এখন পর্যন্ত বার্সেলোনার ইতিহাসে কোন খেলোয়াড়ের পক্ষে সর্বোচ্চ। এছাড়াও একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল ৪৪০ টি। লা লিগা ও ইউরোপের যেকোনো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৫০)। ইউরোপে এক মৌসুমে সর্বোচ্চ গোল (৭৩)। আজ তিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের মধ্যে অন্যতম। তাঁর সম্পত্তির পরিমাণ ১২৬ মিলিয়ন ডলার। মেসির দুটি দেশের পাসপোর্ট রয়েছে, একটি আর্জেন্তিনা এবং অপরটি স্পেন। ২০০৫ সালে তিনি স্পেনীয় নাগরিকত্ব নিয়েছিলেন।

আজ সেই ‘‘মেসিডোনা’’-র জন্মদিনে সময় কলকাতার পক্ষ থেকে রইল জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।হ্যাপি বার্থ ডে টু মেসি।

About Post Author