সময় কলকাতা ডেস্কঃ মিড ডে মিলের টাকা না পেয়ে স্কুলের শিক্ষকদের তালবন্দী করে পালাল মিড ডে মিলের কর্মীরা। দীর্ঘ সময় পর মুক্তি পেলেন শিক্ষকরা। বাঁকুড়ার ছাতনা চন্ডিদাস বিদ্যাপীঠের মিড ডে মিলের কর্মীরা স্কুলের শিক্ষকদের তালবন্দী করে রাখলেন। অভিযোগ স্কুলে মিড ডে মিলের কাজের সাথে যুক্ত কর্মীরা প্রায় তিন মাস ধরে বেতন পাননি। শুধু বেতনই নয় মিড ডে মিলের সামগ্রী কেনার টাকাও পাওয়া যায়নি।
দীর্ঘ তিন চার মাস ধরে বাজারেও পড়ে ছিল মোটা টাকা দেনা। মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী কেনার টাকা না পাওয়ায় কর্মীদের উপর চাপ দিতে থাকে বিভিন্ন দোকনাদাররা। আর প্রতিদিন টাকা চাইলেই দিচ্ছি দিচ্ছি বলে দায় সারে স্কুল কর্তৃপক্ষ। একদিকে বাজারে মিড ডে মিলের সামগ্রী কেনার মোটা টাকা দেনা আর অন্যদিকে বেতন না পাওয়ায় চরম সংকটের সম্মুখীন হয়েছিল মিড ডে মিলের কর্মীরা। বারবার বলেও স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় শনিবার চরম সিদ্ধান্ত নেয় মিড ডে মিলের কর্মীরা।

স্কুলের শিক্ষকদের তালাবন্দী করে মিড ডে মিলের টাকা ও বেতন দ্রুত মেটানোর দাবি তোলেন ওই স্কুলের মিড ডে মিলের কাজের সাথে যুক্ত কর্মীরা। যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক দু একদিনের মধ্যে টাকা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর দাবি, তিনি সদ্য কার্যভার গ্রহন করেছেন। ওই স্কুলের কাগজ পত্রের হিসেবে কিছু গন্ডগোল রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। টাকা পয়সার বেশ কিছু গরমিল পাওয়া গিয়েছে, সেগুলি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য স্থানীয় বাসিন্দারা এসে তালা খুলে তাদের উদ্ধার করে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান