সময় কলকাতা ডেস্কঃ রাত পোহালেই পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। আর তার আগেই পুলিশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পানিহাটি ৮ নম্বর ওয়ার্ডের সমস্ত বুথ। বাবুলাল রাজঘরিয়া স্কুলে ৩ টি, বিবেকানন্দ বিদ্যামন্দিরে ২টি ও আগরপাড়া শিশু বিদ্যাপীঠ-এ ২ টো বুথ।

কড়া নিরাপত্তার কারণ ১৩ ই মার্চ পৌরসভা নির্বাচনের পর নবনিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তাই কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সেজন্য জেলা প্রশাসন আগে থেকেই কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে। বিভিন্ন বুথ গুলিতে বৃষ্টির কারণে যাতে কোনরকম যাতায়াতের অসুবিধা না হয় তার জন্য ইট বসিয়ে রাস্তা তৈরিও করা হয়েছে।
এমনকি রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটের আগে খড়দহ থানার পুলিশের সহযোগিতা নিয়ে বুথের ২০০ মিটারের মধ্যে সমস্ত দলীয় পতা কা, ফেস্টুন খুলে ফেলে দেওয়া হয়েছে।রবিবার ভোটের সময় বুথ গুলিতে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। যাতে এই উপনির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ করানো যায়।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ