Home » জুলাই এর শুরুতেই অতিভারী বৃষ্টির সম্ভাবনা 

জুলাই এর শুরুতেই অতিভারী বৃষ্টির সম্ভাবনা 

সময় কলকাতা ডেস্ক: বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। জুলাইয়ের শুরু থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে, ইতিমধ্যেই উত্তরবঙ্গে অধিক বৃষ্টিপাতের কারণে দুর্যোগের সর্তকতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে,আজ সোমবার মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯%। সোমবার কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া এবং বর্ধমানে ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এর ফলে অনেকটাই নামবে তাপমাত্রা।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের জেরে নাজেহাল উত্তরবঙ্গের বাসিন্দারা। আবহাওয়ার সামান্য উন্নতি হলেও পুনরায় দুর্যোগ আসতে চলেছে উত্তরবঙ্গে। দুর্যোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে বন্যার সর্তকতাও জারি করেছে হাওয়া অফিস।

 

 

About Post Author