Home » অগ্নিপথের চাকরিপ্রার্থীরা ফিরে যাচ্ছেন কিন্তু কেন?

অগ্নিপথের চাকরিপ্রার্থীরা ফিরে যাচ্ছেন কিন্তু কেন?

সায়ন মোদক , নদীয়া, সময় কলকাতাঃ কেন্দ্রীয় সরকারী প্রকল্প অগ্নিপথ নিয়ে দেশের নানান জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি হলেও এ রাজ্যের  চাকুরিপ্রার্থী যুবসমাজ বলছে অন্য কথা। তাদের কাছে দেশ সেবার সৌভাগ্যের সুযোগ এসেছে। আর সেই কারনেই নদীয়ার বিভিন্ন সাইবার ক্যাফেগুলিতে দেখা গেল উৎসাহী বেকার যুবকদের ভীড় । শান্তিপুর আড়পাড়া গ্রামের সাইবারকাফে মালিক জগৎচন্দ্র বিশ্বাস, বলেন গত ২৪ তারিখ থেকে অগ্নিপথ প্রকল্পে এখনো পর্যন্ত ১৫ জন ইচ্ছুক চাকুরী পরীক্ষার্থীর আবেদন পূরণ করা সম্ভব হয়েছে অনলাইনে। বেশিরভাগ অগ্নিপথ প্রকল্পের চাকুরি প্রার্থীরাই সাইবার ক্যাফের থেকে ফেরত যাচ্ছে সাইবার ডাউন থাকার কারণে। কারণ হিসেবে তিনি মনে করছেন প্রচুর সংখ্যক প্রার্থীরা একই সময়ে, একটি সাইটেই আবেদন করতে আসছেন অনলাইনে।

পাশের গ্রাম বড় জিয়াকুরের বাসিন্দা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমায় পাঠরত সবুজ সরকার জানান, পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে, জীবিকা মুখী পড়াশোনা বেছে নিয়েছেন মাধ্যমিক পাশ করার পরে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে  চাকুরীসংকট এবং এত অল্প বয়সে দেশসেবার সুযোগ পাওয়া এবং সর্বপরি  উপযুক্ত মাইনে অতএব সে অগ্নিপথ প্রকল্পের ব্যাপারে প্রচণ্ড আগ্রহী।

 

আড়পাড়া গ্রামের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র সৌরভ বিশ্বাস বলেন, এ রাজ্যে শিক্ষিত যুবকদের কোন ভবিষ্যৎ নেই, প্রধামন্ত্রীর এ ধরনের পরিকল্পনা বেকার যুবকদের নতুন দিশা দেখাচ্ছে, তাই তার মতন অনেক বন্ধুরাও ভিড় করছে বিভিন্ন সাইবার ক্যাফেতে। মাত্র চার বছরের অস্থায়ী চাকরি প্রসঙ্গে সে বলে, উপযুক্ত পারিশ্রমিক, সন্মান পাওয়ার সাথেই, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে রয়েছে চাকরির সুযোগ। চার বছর বাদে ২৩ লক্ষ টাকাও কম নয়।

ওই সাইবার কাফে দোকানে আসা সদ্য উচ্চমাধ্যমিক পাশ করা ইন্দ্রজিৎ সরকার অগ্নিপথ প্রকল্পে অনলাইন আবেদন করতে এসে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বিপুল সংখ্যক কর্মসংস্থানের জন্য।তিনি বলে চাকরির মাধ্যমে দেশসেবা, অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

 

About Post Author