Home » থাই বক্সিং চ্যাম্পিয়ন শিপে সোনা নিয়ে এলেন শ্রেয়া

থাই বক্সিং চ্যাম্পিয়ন শিপে সোনা নিয়ে এলেন শ্রেয়া

সময় কলকাতা ডেস্কঃরাজ্য মুয়াই থাই বক্সিং চ্যাম্পিয়ন শিপে ফের জেলার জয় জয়কার। ৫৫ কেজি বিভাগে সোনা জিতে তাক লাকিয়ে দেন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পূর্ব পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্রী শ্রেয়া হালদার। মাত্র ১৪ বছর বয়সে সে এই খেতাব অর্জন করল। তাঁর সঙ্গে আরও দুজন রাজ্য মুয়াই থাই বক্সিং চ্যাম্পিয়ন শিপে সোনা জেতেন তারা হলেন দীপা বিশ্বাস ও সুনয়না হাওলাদার।

এই বক্সিং চ্যাম্পিওনশিপের আসর থেকে রূপো জেতেন আরও ৪ জন।তারা হলেন সৌরভ হালদার,মণিষা বালা শ্রীপর্ণা বাগচি ও স্বরাজ হাওলাদার।এদের প্রত্যেকেই ঠাকুরনগর ইউনিভার্সাল মার্শাল আর্ট অ্যাকাডেমির ছাত্র।এই অ্যাকাডেমির প্রশিক্ষক আদিত্য হীরা জানালেন খুব কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রত্যেক প্রতিযোগীদের

রাজ্য মুয়াই থাই বক্সিং চ্যাম্পিয়ন শিপের আসর বসেছিল ২৬ জুন থেকে ২৭ জুন পর্যন্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ওপেন এয়ার থিয়েটারে।

 

About Post Author