Home » প্রয়াত দেশের অন্যতম শিল্পপতি পালোনজি মিস্ত্রি

প্রয়াত দেশের অন্যতম শিল্পপতি পালোনজি মিস্ত্রি

সময় কলকাতা ডেস্কঃ প্রয়াত হলেন দেশের অন্যতম শিল্পপতি পালোনজি মিস্ত্রি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩বছর। দক্ষিণ মুম্বাইয়ের নিজ বাসভবনে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পালোনজি মিস্ত্রি। ১৮৬৫সালে প্রতিষ্ঠা হয়েছিল শাপুরজি-পালোনজি গ্রুপের। তারপর দেড়শ বছর ধরে একনাগাড়ে দেশের একাধিক ব্যবসায় কর্তৃত্বের সংজ্ঞা আধিপত্য বিস্তার করেছে শাপুরজি-পালোনজি গ্রুপ। এই গ্রুপের প্রতিটি ব্যবসা নিজের বুদ্ধিমত্তা বিচক্ষণতা আর দক্ষতা দিয়ে এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন পালোনজি মিস্ত্রি।

২০১৬ সালে শিল্পপতি পালোনজি পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। মূলত শাপুরজি-পালোনজি গ্রুপ ইঞ্জিনিয়ারিং ,কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার, জল ,বিদ্যুৎ, ফিনান্সিয়াল সার্ভিস ,রিয়েল এস্টেট সহ একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। সারা বিশ্বের একাধিক দেশে শাপুরজি-পালনজি গ্রুপের ব্যবসা রয়েছে। বিশ্বজোড়া এই খ্যাতির নিরিখেই ফোর্বস পত্রিকার তালিকায় বিশ্বের সেরা শিল্পপতিদের মধ্যে ১৪৩ নম্বর স্থান অধিকার করেছিলেন পালনজি মিস্ত্রি।

পালন জির বড় ছেলে বর্তমানে সংস্থার চেয়ারম্যান আর ছোট ছেলে সাইরাস মিস্ত্রি চার বছর টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। পালনজি মিস্ত্রির প্রয়াণে শিল্পপতি মহলে নেমে এসেছে শোকের ছায়া। দেশের তাবড় তাবড় শিল্পপতিরা শোক প্রকাশ করেছেন পালনজির প্রয়াণে।

About Post Author