সময় কলকাতা ডেস্ক: দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত সেই ভাবে বৃষ্টিতে ভেজেনি শহর। বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। জুলাইয়ের শুরু থেকেই দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গে জারি রয়েছে দুর্যোগ। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টি কিছুটা কমেছে। উত্তরবঙ্গে দুর্যোগের পরিমাণ কমলে দক্ষিণবঙ্গে ফিরবে বর্ষা।
পূর্বাভাস বলছে, শনিবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৫%। শনিবার, কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া এবং বর্ধমানে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে। এখনো পর্যন্ত বর্ষার প্রভাব সেভাবে না পড়লেও আগামী দিনে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী।

অন্যদিকে, প্রবল বর্ষায় নাজেহাল উত্তরবঙ্গ। শনিবার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আগামী দু’দিনে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে না। তবে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!