Home » কবে থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কবে থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে?

সময় কলকাতা ডেস্ক: দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও সেই ভাবে এখনও বৃষ্টিতে ভেজেনি শহর। তাই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। জানা যাচ্ছে, বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে আবহাওয়ায়। জুলাইয়ের শুরু থেকেই দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের দুর্যোগ জারি রয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগের পরিমাণ কমলে দক্ষিণবঙ্গে ফিরবে বর্ষা। জুলাই মাসের শুরু থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

পূর্বাভাস বলছে, বুধবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। সঙ্গে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৯%। বুধবার, কলকাতা সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পুরুলিয়া এবং বর্ধমানে ঝোড়ো হাওয়ার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা নামতে পারে।

অন্যদিকে, প্রবল বর্ষায় নাজেহাল উত্তরবঙ্গ। বুধবার, ভারি থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত বেশ কয়েকদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।বেশ কয়েকটি জায়গায় বন্যা ও ধসের পাশাপাশি লাল সর্তকতা জারি করা হয়েছে। দুদিন পর থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

About Post Author