Home » থেমে গেল সোয়াটেকের বিজয় রথ

থেমে গেল সোয়াটেকের বিজয় রথ

সময় কলকাতা ডেস্ক : চারদিন আগেই মার্টিনা হিঙ্গিসের একটানা জয়ের রেকর্ড ভেঙেছিলেন মহিলা টেনিসে বিশ্বের ১ নম্বর এবং এবারের উইম্বলডনে শীর্ষ বাছাই ইগা সোয়াটেক।২১ বছর বয়সী পোলিশ তারকা সোয়াটেকের অবিচ্ছিন্ন জয়ের ধারাকে রুখে দিলেন ফরাসি তারকা আলিজ কর্নেট। চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে আনফোর্সড এরর হিসেবে ইগা সুয়াটেকের স্ট্রোক জালে জড়াতেই  ইগা সুয়াটেকের ৩৭ টি একটানা জয়ের অবিশ্বাস্য ধারা শেষ হল। মার্টিনা হিঙ্গিসের পরাজয় হয়েছিল ইভা মাজোলির হাতে।  মহিলা টেনিসে বিশ্বের ৪৪ নম্বর কর্নেট জানিয়েছেন তাঁর ভাষা নেই এবং তাঁর মনে পড়ছে ৮ বছর আগের সেরেনাকে হারানোর স্মৃতি।

উল্লেখ্য,উইম্বলডনের তৃতীয় রাউন্ডে, ৩২ বছর বয়সী অভিজ্ঞ অ্যালিজ কর্নেটের বিপক্ষে এক ঘণ্টা ৩৩ মিনিটে  ৪-৬, ২-৬ এ হেরে যান সোয়াটেক।চার মাসের মধ্যে প্রথমবার পরাজয়ের স্বাদ পেলেন সোয়াটেক।

“আমি কি বলতে পারি?আমি বলতে চাই , আমি জানি আমি ভালো টেনিস খেলিনি,” পরে সোয়াটেক স্বীকার করেন ।“আমি আমার কৌশল সম্পর্কে বেশ বিভ্রান্ত ছিলাম।নিশ্চিতভাবেই, এটা আমার জন্য ভালো পারফরম্যান্স ছিল না,” জানান হতাশ সোয়াটেক।।

About Post Author