সময় কলকাতা ডেস্কঃ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান শিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে কলম্বিয়ায় পাড়ি দেবে হাওড়ার রানার কর্ণ। চলতি মাসে ৪০০ মিটার হাডেলসে অংশগ্রহণ করে গুজরাটের নাদিয়া ফোর্থ কমপ্লেক্স অনুষ্ঠিত হওয়া জাতীয় জুনিয়র ফেডারেশন কাপে। সেখানেই প্রথম স্থান অধিকার করে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান শিপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করেছে কর্ণ।
মাত্র ছয় বছর বয়স থেকেই তারকেশ্বরের একটি কোচিং সেন্টারে সফল দৌড়বিদ হওয়ার স্বপ্ন নিয়ে প্রশিক্ষণ নেওয়া শুরু করে কর্ণ। তারপর আর্থিক কষ্টকে দূরে সরিয়ে লক্ষ্য স্থির রেখে জয়ের যাত্রায় পা বাড়ানো। কর্ণ বাগের বাড়ি হাওড়ার উদয়নারায়ন পুরের আসুন্ডা গ্রামে। প্রশিক্ষক রাজদ্বীপ কারকের কাছে গত দশ বছর ধরে অনুশীলন করে আসছে কর্ণ। ইতিমধ্যে জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় সোনা, রূপা মিলিয়ে ৫০ এরও বেশি মেডেল জয় করেছে কর্ণ। তবে এবছরই জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে সে। আন্তর্জাতিক স্তরে যোগ্যতা প্রমাণ করতে নিয়ম করে তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে জোরকদমে অনুশীলন করে চলেছে কর্ণ।
কর্ণের বাবা বিকাশ বাগ একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী কোনোরকমে সংসার চালান তবে ছেলের স্বপ্ন পূরণের জন্য চেয়ে চিনতে যাবতীয় সামগ্রী জোগাড় করে দিচ্ছেন তিনি। সদ্য উচ্চমাধ্যমিক পাশ কর্ণের এখন একটাই স্বপ্ন আন্তর্জাতিক স্তরে নিজের যোগ্যতা প্রমাণ করে অলিম্পিকে অংশগ্রহণ করা।

এতদিন কষ্টার্জিত অর্থ খরচ কোরে যেকোন প্রতিযোগিতায় অংশ গ্রহন করতো কর্ণ পাশাপাশি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন প্রশিক্ষক রাজদ্বীপ কারক কিন্তু এবার এবার আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য পুরটাই দায়িত্ব ভারত সরকারের এথালেটিক ফেডারেশন অফ ইন্ডিয়ার। আন্তর্জাতিক স্তরে কর্ণের সফলতা কামনা করছে তারকেশ্বর সহ রাজ্য ও দেশবাসী।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
স্মৃতি-শেফালীর ব্যাটে আর দীপ্তি-শ্রীর ঘূর্ণিতে এশিয়া কাপ ভারতের
ছোটদের হকিতে এশিয়া সেরা ভারতের ছেলেরা ও মেয়েরা