সময় কলকাতা ডেস্ক : চাঞ্চল্যকর ঘটনা বললে কম বলা হয়।পঠনপাঠনের কেন্দ্রে মিলল বন্দুক আর গুলি । অভিযোগ, অশিক্ষক কর্মীর আলমারি থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র আর চার রাউন্ড কার্তুজ। উত্তর চব্বিশ পরগনার নহাটা যোগেন্দ্রনারায়ণ স্মৃতি মহাবিদ্যালয়ের ঘটনা। কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন গোপালনগর থানায়।
আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় আবার খবরের শিরোনামে নহাটা যোগেন্দ্রনারায়ণ স্মৃতি মহাবিদ্যালয়। এবারও অভিযোগ যার বিরুদ্ধে, চারমাস আগেও এই কলেজে অধ্যাপককে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন তিনি। অভিযুক্ত অ্যাকাউন্টেন্ট রণপতি রায় এখন জামিনে মুক্ত থাকলেও কলেজে আসছেন না। আলমারিতে তাঁর ড্রয়ার থেকেই মিলেছে আগ্নেয়াস্ত্র। অভিযুক্তর প্রতিক্রিয়া মেলে নি। তদন্তে গোপালনগর থানার পুলিশ।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী