সময় কলকাতা ডেস্ক : একদিন আগেই উত্তর চব্বিশ পরগনার হেলেঞ্চায় নাম না করে দিলীপ ঘোষকে ‘দামড়া গরু’ বলেছিলেন বনগাঁ তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ। শনিবার রাতে আর রাখঢাক না করেই দিলীপ ঘোষের নাম করে তাঁকে একই সম্বোধন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধেই গোপাল শেঠের পাল্টা আক্রমণ।

শনিবার রাতে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া মা কালী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপির পক্ষ থেকে কৃষ্ণনগরের সাংসদের গ্রেপ্তার দাবি করা হয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, মহুয়া মৈত্রের বক্তব্যকে মান্যতা দেয় নি দল। অতঃপর তাঁর মন্তব্য, মা কালীকে সম্মান দেখানোর আগে মা- বাবাকে সম্মান দেখানো উচিত। দিলীপ ঘোষ যে মুখ্যমন্ত্রীর মা- বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন তাকে দামড়া গরুর মত স্বরপ্রকাশ বলে আখ্যা দেন গোপাল শেঠ। দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের ক্ষেত্রে বিজেপি নীরব কেন সে প্রশ্নও তোলেন বনগাঁ তৃণমূল জেলা সভাপতি।।


More Stories
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে