সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ৭ ওভার ২বল,১৯ রানে ৬ উইকেট। বুমরা একার হাতেই ধ্বংস করে দিলেন ইংল্যান্ডকে।এক দিবসীয় সিরিজের প্রথম ম্যাচে বুমরাকে খেলা সাধ্যের বাইরে ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানদের । রুট, বেয়ারস্টো টেস্টে সেঞ্চুরি করে জেতালে কী হবে, এদিন জেসন রয়, লিভিংস্টোন,কার্স, উইলির মত তাঁরাও অসহায় ভাবে বুমরার শিকার হন। জীবনের সেরা বোলিং পারফরমেন্স করলেন বুমরা।সামি ৩ টি ও প্রসিদ্ধ কৃষ্ণা ১ টি উইকেট পেলে কি হবে কেনিংটন অভালের এক দিনের ম্যাচে ইংল্যান্ডকে ১১০ রানে ভেঙে দিতে বুমরার ক্ষেপনাস্ত্র প্রয়োগ ছিল অব্যর্থ। একাধিক ব্যাটসম্যানের স্ট্যাম্প ছিটকে শুরুতে ইংল্যান্ড শিবিরে যে ত্রাসের সঞ্চার তিনি করেন তা থেকে প্রথম এক দিবসীয় ম্যাচে আর পরিত্রান পায় নি ইংল্যান্ড।

পাল্টা ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১৪ রান করে নেয় ভারত। ইংল্যান্ডের তলানিতে ঠেকে থাকা মনোবলে দ্রুত আরও চিড় ধরান অধিনায়ক রোহিত শর্মা।রোহিত – শিখর জুটি ১৮ ওভার ৪ বল নেন ১১৪ রান করতে। উল্লেখ্য ইংল্যান্ড ইনিংস ২৫.২ ওভার স্থায়ী হয়েছিল।৫৮ বলে ৭৬ রানে নট আউট থেকে যান রোহিত শর্মা। শিখর ধাওয়ান অপরাজিত থাকেন ৩১ রানে। ৩ ম্যাচের একদিবসীয় সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ তে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে