সময় কলকাতা ডেস্ক: বৃষ্টির জন্য হা করে বসে রয়েছে দক্ষিণবঙ্গবাসী। অথচ একটু বৃষ্টির দেখা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা, ফলে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। কবে নামবে স্বস্তির বৃষ্টি, সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গ। অন্যদিকে একদম উল্টো চিত্র উত্তরবঙ্গে। একটানা বৃষ্টিতে নাজেহাল উত্তর বঙ্গবাসী।
সকাল হলেই রোদের দেখা মিলছে। কখনো কখনো নামছে হালকা বৃষ্টি। পূর্বাভাস বলছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।

অপরদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে সকলে। লাল সর্তকতা পর্যন্ত জারি করা হয় উত্তরে। তবে বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। আগামী দিনে এ সকল এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!