সময় কলকাতা ডেস্ক: বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে তাপমাত্রা, রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। কবে নামবে স্বস্তির বৃষ্টি, সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গ। অন্যদিকে একদম উল্টো চিত্র উত্তরবঙ্গে। একটানা বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গবাসী।
সকাল হলেই রোদের দেখা মিলছে। কখনো কখনো নামছে হালকা বৃষ্টি। পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃহস্পতিবার, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭৮%। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা হাওয়া অফিসের।আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে সকলে। লাল সর্তকতা পর্যন্ত জারি করা হয় উত্তরে। তবে বর্তমানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। আগামী দিনে এ সকল এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারের পর থেকেই বৃষ্টির প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে। অপরদিক উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টির মাতন।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!