সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : আর বেশি দেরি নেই কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে। নভেম্বর মাসের ২১ তারিখ নেদারল্যান্ডস ও সেনেগাল মুখোমুখি হবে। ৯২ বছর ধরে চলছে ফিফা বিশ্বকাপ। আর এই মর্যাদাপূর্ণ বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালের ১৩ জুলাই। সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথম বিশ্বকাপের কিছু তথ্য, বিশেষ করে বিশ্বকাপের সূচনালগ্নের কথা।

১৯৩০ সালে উরুগুয়েতে শুরু হয়েছিল প্রথম বিশ্বকাপ। ১৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্টে ১৩ টি দল অংশ নিয়েছিল। ১৮ টি ম্যাচ খেলা হয়েছিল সেবার।চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক দেশ উরুগুয়ে। তারা ফাইনালে ৬৮০০০ দর্শকের সামনে ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।

১৩ জুলাই দিনটি বিশেষ উল্লেখযোগ্য। বিশ্বকাপ ফুটবলের প্রথম দিনটিতে একই সময় দুটি ম্যাচ দিয়ে সূচনা ফুটবল বিশ্বকাপের। ফ্রান্স খেলতে নামে মেক্সিকোর বিরুদ্ধে। অন্যদিকে আমেরিকা মুখোমুখি হয় বেলজিয়ামের। ফ্রান্স ৪-১ গোলে হারায় মেক্সিকোকে ।আমেরিকা বেলজিয়ামকে হারিয়েছিল ৩-০ গোলে। বিশ্বকাপে প্রথম গোলটি এসেছিল ফ্রান্সের লুসিয়েন লরেন্টের পা থেকে।উল্লেখ্য, সেবার ৭০ টি গোল হয়েছিল ১৮টি ম্যাচে।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার