সময় কলকাতা ডেস্ক: অদম্য মনোবল, জেদ থাকলে বয়স কোন বাধাই নয়। এ কথা প্রমাণ করলেন ৯৪ বছর বয়সী ভবানী দেবী দুগার। ফিনল্যান্ডের টিম্পেরেতে অনুষ্ঠিত হওয়া বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন এবং শট পুটে জিতেছেন ব্রোঞ্জ পদক। ১০০ মিটার স্প্রিন্টে তিনি সময় নিয়েছেন ২৪.৭৪ সেকেন্ড। ক্রিয়া মন্ত্র থেকে টুইট করে ভবানি দেবীর এই সাফল্যের প্রশংসা করা হয়েছে।

ওয়াল্ড মাস্টার্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফিনল্যান্ডের টেম্পারেতে অনুষ্ঠিত হয়েছে ২৯ শে জুন থেকে ১০ই জুলাই । এই ক্রীড়া প্রতিযোগিতা ৩৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ ও মহিলা ক্রীড়াবিদদের জন্য। অ্যাথলেটিক্স খেলার “ট্র্যাক অ্যান্ড ফিল্ড”হিসেবে একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ক্যালিবার ইভেন্ট। ভবানী দেবীর সাফল্য উচ্ছসিত ক্রীড়া মহল। জীবনের লক্ষ্য স্থির থাকলে বয়স কোন বাধাই নয় তার প্রমাণ ভবানী দেবী।


More Stories
আবার বারাসাতে খেলতে নামছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল
“বয়সে বড় হলেই” : মোহনবাগানকে কটাক্ষ ইস্টবেঙ্গল কর্তার
মোহনবাগানের সিনিয়রদের আটকে দিয়ে নৈতিক জয় ইস্টবেঙ্গল জুনিয়রদের