Home » প্রকাশিত ICSE দশম শ্রেণির ফল

প্রকাশিত ICSE দশম শ্রেণির ফল

সময় কলকাতা ডেস্ক : প্রকাশিত হয়েছে ICSE দশম শ্রেণির ফলাফল। প্রথম স্থানে ৪ জন থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন বহু ছাত্রছাত্রী। মেধা তালিকায় প্রথম তিনের মধ্যে রয়েছে বাংলার ১৭ জন পরীক্ষার্থী। ICSE পরীক্ষায় ভারতবর্ষে দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করল ব্যারাকপুর মর্ডান ইংলিশ মিডিয়ামের দশম শ্রেণীর ছাত্র বৈদুর্য ঘোষ। মাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করল বৈদূর্য। তার এই ফলাফলে খুশি পরিবার। বৈদূর্য-এর এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কামারহাটি বিধায়ক মদন মিত্র।

ICSE মাধ্যমিক পরীক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে কোচবিহারের যোগ্য রোড এলাকার বাসিন্দা ঋতব্রত দাস। রবিবার বিকেলে এই খবর প্রকাশ হতেই খুশিতে মেতেছে ঋতব্রতর পরিবার। পরিবার সূত্রে জানা গেছে ঋতব্রত দাস বর্তমানে উচ্চশিক্ষার জন্য সে কোটায় পড়াশোনা করতে গেছেন। নিজের তাগিদে এই স্থান অর্জন করেছে সে।

About Post Author