Home » প্রাইভেট টিউশন দিক বিদ্যালয়ের শিক্ষক,দাবিতে মিছিল পড়ুয়াদের

প্রাইভেট টিউশন দিক বিদ্যালয়ের শিক্ষক,দাবিতে মিছিল পড়ুয়াদের

সময় কলকাতা ডেস্কঃ  বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট শিক্ষকতা করতে পারবে না, এই নির্দেশের পর বিপাকে বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেটে টিউশন নেওয়া পড়ুয়ারা।আবার বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেটে টিউশন দিক,এই দাবিতে পথে নেমে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় আন্দোলন করে পড়ুয়ারা।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে পড়ুয়াদের এই মিছিলে নজর রাখলে দেখা যাবে স্কুল ইউনিফর্মে পড়ুয়ারা রাস্তায়। তাদের দাবি বিদ্যালয়ের শিক্ষককেই আগের মত প্রাইভেট টিউশন দিতে হবে।সম্প্রতি সরকারি বিদ্যালয় ও সাহায্য প্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবে না।এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য।এই নির্দেশিকা নিয়ে সরব বিদ্যালয়ের শিক্ষক নন প্রাইভেটে টিউশন দেন এমন শিক্ষকরা। তারা জলপাইগুড়ি জেলার বিদ্যালয়গুলিতে গিয়ে স্মারকলিপিও দেন।তারপর থেকেই জেলার বেশিরভাগ বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশন দেওয়া বন্ধ করে দিয়েছেন।আর তার জেরে খারাপ ফলের আশঙ্কা করছে পড়ুয়ারা।সেই আশঙ্কা থেকেই তারা ধূপগুড়ি শহরে মিছিল করে পড়ুয়ারা। তাদের দাবি বিদ্যালয়ের শিক্ষককে প্রাইভেটের অনুমোদন দিক সরকার।

অন্যদিকে, পড়ুয়াদের এই মিছিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জেলার শিক্ষিত সম্প্রদায়ের একাংশ। তাঁদের দাবি বিদ্যালয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়ার পর ,সেই শিক্ষকের প্রাইভেট টিউশনে কি এমন অতিরিক্ত বিষয় পড়াবার থেকে যায়? প্রশ্ন বিদ্যালয়ের শিক্ষক নয় এমন প্রাইভেট শিক্ষকদের। শিক্ষাঙ্গানে নৈরাজ্য চলছে বলে সমালোচনায় সোচ্চার হয়েছেন জলপাইগুড়ির বিজেপি। জলপাইগুড়িতেও পড়ুয়ারা বিদ্যালয়ে শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনের দাবি মিছিল করে। কোচবিহারের পড়ুয়ারাও একই দাবিতে মিছিল করে ও পথ অবরোধ করে। পড়ুয়াদের এই বিক্ষোভ, মিছিল ও পথ অবরোধ ইঙ্গিত দিচ্ছে রাজ্যে শিক্ষা নিয়ে ভাবনা চিন্তায় এসেছে ব্যাপক পরিবর্তন।

About Post Author