Home » বন্ধুর ঘর থেকে নগ্নদেহ উদ্ধারে উঠছে প্রশ্ন

বন্ধুর ঘর থেকে নগ্নদেহ উদ্ধারে উঠছে প্রশ্ন

সময় কলকাতা ডেস্ক : বন্ধুর ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পরে রহস্য ঘনীভূত হচ্ছে । পরিবার সূত্রে  জানা গিয়েছে  উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর বনিকপাড়া এলাকার বিধান মন্ডল শনিবার সকালে বাড়ির থেকে বের হয়েছিলেন। সারাদিনে তিনি আর বাড়ি যাননি। সন্ধার সময় তার দাদার সঙ্গে দেখা হলে তিনি জানান বাড়িতে যাচ্ছেন। কিন্তু সারারাত বাড়িমুখো হন নি। রবিবার সারাদিনেও তার কোন খবর পাননি পরিবারের সদস্যরা।

রাতে বিধান বাবুর এক বন্ধু তাঁর বাড়িতে গিয়ে খবর দেয় তার বাড়িতে বিধান বাবু অসুস্থ হয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে নিস্পন্দ হয়ে পড়েন । খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় বণিক পাড়ায় বন্ধুর বাড়িতে গিয়ে দেখতে পান মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছেন বিধান। পরবর্তীতে স্থানীয়রা খবর দেন গাইঘাটা থানায় এবং বিধানকে  নিয়ে যাওয়া হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে । সেখানে তাকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এরকম মৃত্যুর  রহস্য জানতে উন্মুখ পরিবার পরিজন।।

About Post Author