Home » অন্য রোগিনীর রিপোর্ট দেখে এক রোগীর চিকিৎসার অভিযোগ

অন্য রোগিনীর রিপোর্ট দেখে এক রোগীর চিকিৎসার অভিযোগ

সময় কলকাতা ডেস্ক : উধোর পিন্ডি বুধোর ঘাড়ে বললেও কম বলা হয়। এক রোগিনীর রিপোর্ট দেখে অপর এক বৃদ্ধর চিকিৎসা চলছিল বারাসাতের এক নার্সিংহোমে । এমন চাঞ্চল্যকর ও শিহরণ জাগানো অভিযোগ উঠেছে নার্সিংহোমের বিরুদ্ধে।বিষয়টি বৃদ্ধ রোগীর পরিবারের নজরে আসতেই ক্ষোভ- বিক্ষোভে সামিল হন তাঁরা।চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সোমবার বারাসতের চাঁপাডালি মোড় সংলগ্ন নার্সিংহোমে বিক্ষোভে মুখর হয়ে ওঠেন ‘ভুক্তভোগী’ রোগীর পরিবার।

অভিযোগ অনুযায়ী, এক মহিলা রোগীর সিটি স্ক্যান রিপোর্ট দেখে এক বৃদ্ধর চিকিৎসা করায় রোগীর অবস্থা আশংকাজনক হয়ে উঠেছে।অভিযোগ,৭০ বছর বয়সী সন্তোষ দত্ত চৌধুরীর চিকিৎসা করা হয়েছে নমিতা দত্ত নামে এক রোগীর সিটি স্ক্যান রিপোর্ট দেখে। সন্তোষ রায় চৌধুরী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং সেখানে যাওয়ার পরেই বারাসাতের নার্সিংহোমের গাফিলতি প্রকাশ্যে আসে। রোগীকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও বারাসাতের অন্যতম নামী নার্সিংহোমে কিভাবে এতবড় ভুল হল তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়- পরিজন।পরিবারের তরফে নার্সিংহোম এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।এই ঘটনাকে কেন্দ্র করে বারাসত মেগাসিটি নার্সিংহোম চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ যেমন বিস্ময়কর তেমনই ভীতিসঞ্চারকারী বলে জানিয়েছেন নার্সিংহোমে চিকিৎসা করা আসা একাধিক অন্য রোগীর আত্মীয়- পরিজন।।

About Post Author