সময় কলকাতা ডেস্কঃ বৃষ্টি আনার অভিনব প্রচেষ্টা দক্ষিণ দিনাজপুরে।
যদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম। ঠিক এই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়েই সম্পন্ন হল পাত্র-পাত্রীর বিয়ের অনুষ্ঠান। কারণ ইতিমধ্যেই মাঠঘাট খাল বিল শুকিয়ে কাঠ। আষাঢ় পেরিয়ে শ্রাবণ পড়লেও বৃষ্টির দেখা নেই দক্ষিণ দিনাজপুর জেলায়। যার জেরে তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত মানুষজনের।
ইতিমধ্যেই মাঠঘাট খাল বিল শুকিয়ে গেছে বৃষ্টির অভাবে। মূলত কৃষি প্রধান জেলা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির অভাবে তলানিতে এসে ঠেকেছে চাষাবাদ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের রহিমপুর এলাকায় ব্যাঙের বিয়ের আয়োজন করলেন এলাকার মানুষজন। সম্পূর্ণ বৈদিক রীতি মেনে এই বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয় বলে জানা গেছে। বাসিন্দারা জানান প্রায় দুই হাজার মানুষ বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিত। সকাল থেকেই সাজো সাজো রব। ব্যাঙের বিবাহ উপলক্ষে উৎসবে মেতে উঠেছেন এলাকার আবাল বৃদ্ধ বনিতা।

বিগত কয়েক বছর আগে ব্যাঙের বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল এই এলাকায়। এরপরই প্রবল বৃষ্টিপাত হয়েছিল বলে জানা গেছে । আবারও বৃষ্টিপাতের আশায় ব্যাঙের বিবাহের আয়োজন করে স্থানীয়রা। এদিন ব্যাঙের বিয়ে উপলক্ষে সকাল থেকেই একত্রিত হন রহিমপুর, খিদিরপুর বড়াইল, মালম, সরাইঘাট সহ আশপাশের বহু গ্রামের মানুষজন।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!