সময় কলকাতা ডেস্ক: গ্রীষ্মকালে রোজকার পাতে দই থাকে অনেকেরই। অনেকে আবার দুধের পরিবর্তে নিয়মিত দই খান। তবে জানেন কী কোন কোন খাবারের পর দই খেলে হতে পারে নানান সমস্যা। এভাবে অজান্তেই নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না। বর্তমানে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সুস্থ থাকা একান্ত জরুরি। সেই কথা মাথায় রেখেই বিশেষজ্ঞরা জানিয়েছেন কি কি খাবার পর দই খাওয়া একদমই উচিত নয়। জেনে নেওয়া যাক সেগুলি কি কি?
• আম : আম দেহের উষ্ণতা বৃদ্ধি করে, আর টক দইয়ের কাজ ঠিক তার উল্টো। তাই আম ও দই একসাথে খেলে শরীরে টক্সিন জমা থেকে শুরু করে হতে পারে হজমের সমস্যা।
• মাছ: বাঙালি মানেই প্রতিদিনের মেনুতে থাকছে মাছ। মাছ এবং দই প্রোটিনে ভরপুর। কিন্তু দু’টি একসঙ্গে খেলে হতে পারে পেটের সমস্যা। দেখা দিতে পারে ত্বকের সমস্যাও।

• পেঁয়াজ : টক দই ও পেঁয়াজ একসঙ্গে খেলে অ্যালার্জি, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। হতে পারে বমিও। তাই এই দুটি কখনওই একসঙ্গে খাওয়া উচিত নয়।
• ভাজাভুজি : অনেক সময় রেস্তোরাঁয় ভাজাভুজির সঙ্গে ডিপ হিসাবেও দই ব্যবহার করা হয়। খেতে ভাল লাগলেও শরীরের পক্ষে তা মোটেই ভাল নয়।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে