সময় কলকাতা ডেস্কঃ মাক্সিপক্স নিয়ে বাড়ছে উদ্বেগ, অন্যদিকে দাপট দেখিয়ে চলেছে মারণ ভাইরাস। কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান নিয়ে চিন্তা কিছুতেই কমছে না। এরই মধ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৩১৩ জন। সংক্রমণ বাড়লেও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৪৫ হাজার ২৬ জন। ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ১৬৭ জনের। সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।

রাজ্যজুড়ে জারি করোনার দাপট। রাজ্য স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২৩২ জন। সোমবার যে সংখ্যাটা ছিল এগারোশোরও নিচে। বাংলায় একদিনে মৃত ৭। সংক্রমণের শীর্ষে রয়েছে তিলোত্তমা। শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ২২৪ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ১৮৫। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১১৪ জন। দৈনিক পজিটিভিটি রেট ৯.০৫ শতাংশ। জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?