Home » ক্ষতিকারক পণ্য বিক্রি, ৫টি ই-কমার্স সাইটকে নোটিশ কেন্দ্রের

ক্ষতিকারক পণ্য বিক্রি, ৫টি ই-কমার্স সাইটকে নোটিশ কেন্দ্রের

সময় কলকাতা ডেস্কঃ আমাজন, শপক্লুজ, ফ্লিপকার্ট, পেটিএম মল এবং স্ন্যাপডিলের মতো জনপ্রিয় ই-কমার্স সাইটগুলি অনলাইনে ক্ষতিকারক পণ্য বিক্রি করছে। এবার এই সংস্থাগুলিকে এমনই অভিযোগে নোটিশ জারি করল সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি।

ইতিমধ্যেই ওই পাঁচটি ই-কমার্স সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে বলেই জানিয়েছেন সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি-র চিফ কমিশনার নিধি খারে। জানা গিয়েছে, ওই ই-কমার্স সাইটগুলি কোনরকম গাইডলাইন ছাড়াই হেলমেট, প্রেসার কুকার, গ্যাস সিলিন্ডারের মতো সামগ্রী অনলাইনে বিক্রি করছে। জানা গিয়েছে, এই সব সামগ্রী বিক্রির জন্য বেশ কিছু ভুয়ো রিভিউও পোস্ট করা হয়েছে ওই ই-কমার্স সাইটে। বিষয়টি জানা মাত্রই নড়েচড়ে বসেছে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির আধিকারিকরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি-র চিফ কমিশনার নিধি খারে জানিয়েছেন, একাধিক কেস ফাইল হয়েছে। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পেটিএম মলকে। সঙ্গে ক্রেতাদের ক্ষতিপূরণ দিতেও বলা হয়েছে। যত শীঘ্র সম্ভব নিজেদের প্ল্যাটফর্ম থেকে সমস্ত প্রেসার কুকার সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে ই-কমার্স সাইটগুলিকে।

About Post Author