সময় কলকাতা ডেস্কঃ কুমড়ো মানবদেহের জন্যও খুবই উপকারী। সবজি হিসেবে কুমড়ো দেহের নানারকমের পুষ্টির যোগান দিয়ে থাকে। কুমড়োতে রয়েছে ভিটামিন-এ, বি-কমপ্লেক্স, সি, ই, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিংক। কুমড়োতে ক্যালোরিও বেশ কম থাকে। জেনে নেওয়া যাক কুমড়োর কিছু স্বাস্থ্য গুনাগুণ-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
কুমড়ো ভিটামিন এ ও ভিটামিন সি-তে ভরপুর। পাশাপাশি কুমড়োতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার। এই ভিটামিন ও খনিজ লবণগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।
হজমশক্তি বাড়াতে
কুমড়োতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার হজম ভাল করতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে অত্যন্ত উপযোগী।
ত্বক ভাল রাখতে
কুমড়োতে বিটা-ক্যারোটিন নামক উপাদান রয়েছে,যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ত্বককে নরম রাখতে সহায়তা করে। বাইরের দূষণ থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে কুমড়ো ।
ওজন কমাতে
কুমড়ো যেহেতু ফাইবারসমৃদ্ধ তাই এই সবজি দীর্ঘ সময় পেটে থাকে। ফলে যারা ওজন কমাতে কম খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখেন,তাদের জন্য কুমড়ো বেশ উপযোগী।

চোখ ভাল রাখতে
চোখের জন্য খুবই উপযোগী কুমড়ো। কেননা কুমড়োতে রয়েছে বিটা-ক্যারোটিন। এটি বিশেষ করে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তির সমস্যা কমাতে সাহায্য করে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে