Home » ফের আবহাওয়ায় বদল,অতিভারী বৃষ্টির সম্ভাবনা

ফের আবহাওয়ায় বদল,অতিভারী বৃষ্টির সম্ভাবনা

সময় কলকাতা ডেস্ক : মেঘ সরিয়ে পরিষ্কার হয়েছে আকাশ। ঝলমলে রোদ্দুর। তবে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা । রবিবার থেকে ফের আবহাওয়া বদলাতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের চার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্নাবর্ত, যা শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টি । তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাহাড়ের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

About Post Author