Home » টিম ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজারের প্রয়াণ

টিম ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজারের প্রয়াণ

সময় কলকাতা ডেস্ক : চলে গেলেন ক্রিকেট প্রশাসক ও টিম ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজার অমিতাভ চৌধুরী। মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাঁচিতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২।

প্রাক্তন আইপিএস আধিকারিক ও ঝাড়খন্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন ছিলেন অমিতাভ চৌধুরী।দক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে খ্যাতি ছিল তাঁর।২০০২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের  সদস্য ছিলেন। পরের চার বছর টিম ইন্ডিয়ার ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

সূত্রের খবর, স্নান ও প্রাত্যহিক প্রার্থনার পরে বাড়ির লনে হাঁটার সময়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয় নি। হাসপাতাল সূত্রের খবর, হাসপাতালে আসার আগেই ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে প্রয়াত হন অমিতাভ চৌধুরী।।

About Post Author