সময় কলকাতা ডেস্কঃ ১৯৪৭ ভারতবর্ষ স্বাধীন হবার পরে আনন্দতে মেতে উঠেছিল গোটা দেশ। ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর এবং নদিয়া সহ বেশ কিছু জেলার বিভিন্ন এলাকা তৎকালীন পাকিস্তান না ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেসময় এলাকাগুলিকে নোশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এসব এলাকায় ১৪ আগস্ট পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল। পরে দ্রুত সমস্যা মিটিয়ে ১৮ আগস্ট ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটও সেই নোশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকার অন্তর্ভুক্ত ছিল। বালুরঘাটের কৃতি সন্তান সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় ১৯৪৭ সালের ১৮ আগস্ট বালুরঘাট হাইস্কুল মাঠে পাকিস্তানের সবুজ পতাকা নামিয়ে ভারতের তিরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই দিনটিকেই স্মরণ করে বালুরঘাট সাইকেল কমিউনিটি নামক একটি সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার হাই স্কুল মাঠে বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন করা হয়। সাইকেল কমিউনিটির পক্ষ থেকে বালুরঘাট আর্য সমিতি এলাকা থেকে সাইকেল নিয়ে, বালুরঘাটের ডাংগি এলাকায় গিয়ে ৪০-এর আন্দোলনের শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

১৯৪৭ সালের ১৫ অগাস্ট, দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু বাংলার সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মালদা, মুর্শিদাবাদের কিছু এলাকায় বিভ্রান্তি ছড়িয়েছিল। ব়্যাডক্লিফ লাইনের ত্রুটিতে বাংলার বেশ কিছু এলাকায় ১৪ অগাস্ট পাকিস্তানের পতাকাও তোলা হয়। এই অংশগুলিকে বলা হত নোশনাল এরিয়া। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ভারতের মানচিত্রে স্বীকৃত হয় এই এলাকাগুলি। বাংলার বেশ কিছু গ্রামে তাই এখনও ১৮ অগাস্ট পালিত হয় স্বাধীনতা দিবস।।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য