Home » কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কমলা সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

সময় কলকাতা ডেস্ক: শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টিতে ভিজেছে শহর। ভারী বৃষ্টির জেরে সম্ভবতই নেমেছে তাপমাত্রা। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে শনিবার দুই বঙ্গেই রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা । প্রবল বৃষ্টিতে ভিজবে শহর কলকাতাও। কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

পূর্বাভাস বলছে, শনিবার মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। নিম্নচাপ তৈরি হওয়ার জেরে রবিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতকর্তাও জারি রয়েছে। ভারী বৃষ্টির জেরে তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অপরদিকে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় রয়েছে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। আগামী দুদিনে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

About Post Author