সময় কলকাতা ডেস্ক, ১২ জুন : ” দিদিকে ভালোবাসতাম, শেষ দিকে দিদি কার যে পাল্লায় পড়লেন!”বিস্ফোরক তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। দলের “দুঃসময়ে” তার অবস্থান সঠিকভাবে জানাচ্ছিল না, এবার মুখ খুললেন তিনি এবং বিস্ফোরণ ঘটালেন আইপ্যাকের বিরুদ্ধে । তিনি এদিন এও বললেন, একদা জোট সঙ্গী “কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল” এবং সে কথা শোনা হয়নি।
অনুব্রত দাবি করেন,তৃণমূলের জন্ম লগ্ন থেকে দল করে আসা কয়েকজন নেতার মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর আক্ষেপ, এবারের ভোটে তাকে দায়িত্ব দেওয়া হয়নি এবং বলা হয়েছিল দরকার হলে আগে ডেকে নেওয়া হবে। ক্ষুব্ধ অনুব্রত আইপ্যাককে কে দায়ী করে বলেছেন, এবারের ভোটে সারা দুনিয়া থেকে টাকা তুলে বেড়িয়েছে আইপ্যাক। ১৯৯৮ সাল থেকে তো আইপ্যাক ছিল না, এতদিন বিভিন্ন নির্বাচনে জিতে আসার সময়ও আইপ্যাক ছিল না। অথচ এবার তারা বিভিন্ন পদের মোহ দেখিয়ে “সবার কাছে টাকা তুলেছে”। আইপ্যাকের টাকা তোলার নীতি নিয়ে তোপ দাগার পাশাপাশি, অতীতে দলের বেশ কিছু সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনুব্রত মণ্ডল। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসে কংগ্রেসের হাত ধরে। তাঁর মতে, “কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল” এবং এক ধাপ এগিয়ে দলীয় সিদ্ধান্তকে বিদ্রুপ তাঁর। “কে শোনে কার কথা!”- কংগ্রেসের সঙ্গ ত্যাগের কঠোর সমালোচনা অনুব্রত মণ্ডলের গলায় । অনুব্রত এও বলেছেন, দিদিকে ভালবাসতেন, সম্মান পেলে তবেই দলে থাকবেন। কল্যাণের পরে দলে সম্মান পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন আরেক প্রবীণ নেতা ।।
“কংগ্রেসের হাত-ছাড়া ভুল ছিল” #অনুব্রতমণ্ডল
আরও পড়ুন কীর্তি আজাদ “এনডিএ-র ষড়যন্ত্র” নিয়ে সরব


More Stories
কীর্তি আজাদ “এনডিএ-র ষড়যন্ত্র” নিয়ে সরব
অভিষেক না আমি বেছে নিন, মমতাকে বার্তা কল্যাণের
রাজনীতিকে বিদায়, সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের