Home » সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী

সরকারি খাদ্যসামগ্রী চোরাপাচার মধ্যমগ্রাম থেকে, তদন্তে স্বয়ং খাদ্যমন্ত্রী

Oplus_131072

দীপ সেন, সময় কলকাতা, ১২ জুন :  খাদ্য সামগ্রী চুরির অভিযোগে তদন্ত স্বয়ং খাদ্যমন্ত্রী।  গভীর রাতে    সরকারি খাদ্য সামগ্রী চুরি হওয়ার অভিযোগ।মধ্যমগ্রামে একটি গোডাউনে তল্লাশিতে আসলেন  খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। প্রশ্নের মুখে মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক।জানা গিয়েছে, অভিযোগ অনুযায়ী মধ্যমগ্রাম এফসিআই গোডাউন থেকে ন’টি ট্রাকে করে গম বেরিয়ে যাচ্ছিল বাংলাদেশে পাচারের জন্য। গতকাল রাত্তিরে খাদ্যদফতর থেকে সেই ট্রাক আটকে দেয়। শুক্রবার ঘটনাস্থলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া আসেন। জানা গিয়েছে, গত মাসের হিসাবে ১০০ কুইন্টাল গমের হিসেবগত গরমিল ধরা পড়েছে।সূত্রের খবর, মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোঁজ খবর না নিয়ে আইসিডিএস- এর নামে ছাড়া চাল তেল ছেড়ে দিয়েছেন বলে মন্ত্রী  তিরস্কার করেন ও অবিলম্বে ট্রাক ফিরিয়ে আনার নির্দেশ দেন ।।

 

 

About Post Author